1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কুলাউড়ায় ৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, শওকতুল ইসলামের জয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এম সায়েদ আলী থেকে ১৬ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩০ বছর পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর কুলাউড়া উপজেলাজুড়ে ধানের শীষের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। উপজেলা পরিষদের সামনে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিজয় উল্লাস করতে দেখা গেছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ৬৭ হাজার ৭২১ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তার নিকটতম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫১ হাজার ১৫৩।

অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে ১৩ হাজার ৬১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫০২ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮১ ভোট।

এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মিলে ভোটার সংখ্যা হলো ২ লাখ ৯৭ হাজার ৪২৯। মোট প্রদত্ত ভোট হলো ১ লাখ ৬৫ হাজার ৯৭৬। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৪৫০।

বাতিল ভোট ৪ হাজার ৫২৬। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫.৮০ শতাংশ। এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮০ হাজার ৮৩৪। না ভোট পড়েছে ৬৭ হাজার ৩০৫।

এমপি নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকু।

তিনি বলেন, ‘এ বিজয় সমগ্র কুলাউড়া উপজেলার সকল নাগরিকের। নির্বাচনে কার ভোট পেলাম কিংবা পেলাম না সেটা বড় বিষয় নয়। কুলাউড়ার সকল শ্রেণী পেশার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল, মত, নির্বিশেষে কুলাউড়ার এমপি হয়ে জনগণের জন্য কাজ করে যেতে চাই।’

তিনি আরো বলেন, ‘কুলাউড়ার সবক’টি চা-বাগানের শ্রমিকসহ সকল ভোটারদের ঋণ শোধ করার নয়। এবারের নির্বাচনে চা শ্রমিক ভাইবোনেরা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এম এম শাহীন জয়ী হন। এরপর ১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনের পর থেকে ছয়টি সংসদ নির্বাচনে টানা ৩০ বছরের মধ্যে দুইবার আওয়ামীলীগ, একবার জাতীয় পার্টি, দুইবার স্বতন্ত্র ও একবার গণফোরামের এমপি নির্বাচিত হোন। এবারের নির্বাচনে শওকতুল ইসলাম শকুর বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে হারানো আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট