1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

মানচিত্র ঠিক থাকবে, শুধু চেহারা পাল্টে দিতে চাই: শফিকুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। শফিকুর রহমান বলেন, ‘আমরা এই বাংলাদেশ চাই না, যেখানে চাঁদাবাজে অতিষ্ঠ দেশ, যেখানে আমার মায়ের ইজ্জত নেই, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে হয়রানি করা হয়। এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে তাড়িয়ে দিতে চাই। মনে করতে পারেন, তাহলে কেমন বাংলাদেশ হবে? বলতে চাই, এই বাংলাদেশই থাকবে, মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে দিতে চাই। ১২ তারিখ ৩০০ আসন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। আমরা মা-বোনের নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে চাই, আমরা কৃষকের বাংলাদেশ গড়তে চাই।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আর ‘কুড়িয়ে-কুড়িয়ে’ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমরা পিছিয়ে পড়ছি। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে দূরদর্শী ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, ম্যানচেস্টারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং কোনোভাবেই তা বন্ধ হতে দেওয়া হবে না। কেউ বন্ধ করলে আবার চালু করা হবে।

তিনি বলেন, দুর্নীতি দূর হলেই দেশের উৎপাদনশীলতা বাড়বে, শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে। যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। যুবকরাই বাংলাদেশ এটি শুধু মুখের কথা নয়, বুকের কথা।

জনসভায় তিনি বলেন, কুলাউড়া আমার জন্মভূমি। আমি এখানে জন্মগ্রহণ করেছি। নানা সময়ে কুলাউড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমিও ভোট পেয়ে যাবো। মূল এমপি থাকবেন সায়েদ আলী, আর ছায়া এমপি থাকবো আমি।

জনসভায় জামায়াত আমির মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের পক্ষে ভোট চাওয়া হয়।

জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট