1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী  কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা জামায়াত চায় না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক : ডা. শফিকুর রহমান কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন 

পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী 

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে কুলাউড়ার গনকিয়া গ্রামে এক নিরীহ পরিবারের ৩০ শতাংশ জমির রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা। এসময় বাধা দিলে কেরামত আলীর স্ত্রী ও কন্যাদের উপর হামলা চালায়। এসময় দৌড়ে ঘরের দরজা বন্ধ করে প্রানে রক্ষা পায় তারা। এ ঘটনায় কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর হাবিবুল ইসলাম শুক্রবার বিকেলে জানান,তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সত্যতা পেয়েছেন। তবে অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।পুলিশ বিষয়টি শক্তভাবে দেখছে। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, গাছ কর্তনকারী ব্যাক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

থানায় দাখিল করা অভিযোগ থেকে জানা যায় কুলাউড়া উপজেলার পৃত্তিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের কেরামত আলী ২০২৪ সালে তিনি তার বসত ঘরের পাশ্ববর্তী ৩০ শতাংশ জায়গা ক্রয় করেন। জমি ক্রয় করে মাটি ভরাট করে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। কিন্তু প্রতিবেশী মৃত আব্দুল আলীর দুই ছেলে নাজমুল ইসলাম ও নজরুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি দেশিয় দা (বটি)দিয়ে গত বুধবার বিকেলে জোরপূর্বক ফসলি ১২০ টি ও ২ শ টি কলাগাছ কেটে ফেলে। এসময় কেরামত আলীর স্ত্রী জমিরুন বেগম ও মেয়ে সামসিয়া বেগম বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে জমিরুন ও সামছিয়া বেগমকে হত্যার চেষ্টা চালায়। প্রাণ রক্ষার্থে তারা দৌড়ে বসত ঘরে দরজা তালাবদ্ধ করে রক্ষা পান। পরবর্তীতে কুলাউড়া থানায় এসে নাজমুল ইসলাম(২২) ও নজরুল ইসলাম(২৪), সাকিব আলী(২০) ও ওয়ারিশ আলী(২৫)সহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন কেরামত আলী। সরেজমিনে গেলে এরাকার তালেব আলী ও হারুন মিয়া জানান, ৩০ শতাংশ জায়গার পান গাছ,কলাগাছ,সেগুন গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানিয়েছেন তাদের ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কেরামত আলী জানান,সন্ত্রাসীরা ইতিপূর্বে ছোট ভাইকে হামলা চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, গাছ কর্তনকারী ব্যাক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট