1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া পৌরসভায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বে-সরকারি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরের ১ম কিস্তিরচেক বিতরণ। কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন হাম রোগ কী ও কেন হয়, প্রতিকারের উপায় কী? হামের ফলে কি মানসিক রোগের লক্ষণ দেখা দিতে পারে? রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ ‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্ঠা করব’ — এমপি শওকতুল ইসলাম মৌলভীবাজার জেলার সন্তান ডলি বেগম কানাডার সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ইতিহাস গড়েছেন। শিশুদের ভালো অভ্যাস গড়ে তুলতে বাসা বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনের ভয়াবহ পরিণতি! কুলাউড়ার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতায়: বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি—– কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট

কুলাউড়া পৌরসভায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়া পৌরসভায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)’ এর আওতায় শিবির রোড উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান ইমরানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ২৭৩ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় শিবির রোড উন্নয়ন কাজ দুই ধাপে সম্পন্ন হবে। আরএইচডি সড়ক সংলগ্ন ময়না মহুরি বাসভবন এলাকা থেকে কুলাউড়া-বিজয়া সড়ক পর্যন্ত ৭৫০ মিটার সড়কের মধ্যে প্রথম ২০০ মিটার আরসিসি এবং অবশিষ্ট ৬৫০ মিটার ডিবিসি পদ্ধতিতে নির্মাণ করা হবে।

এ ছাড়া সংযোগ সড়ক হিসেবে রোহান স্টোর এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পকেট গেট পর্যন্ত ২৩০ মিটার (লিংক-১) এবং ভূমি অফিস এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পর্যন্ত ১২০ মিটার (লিংক-২) সড়ক উন্নয়ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট সড়ক উন্নয়ন দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। অন্যদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়কের পাশে ৭৪৩ মিটার দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট