1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফুলতলা বিজিবি ক্যাম্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক । কুলাউড়ার দর্পণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ক্যাম্পে এক সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এবং ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম সাদী।

সভায় বক্তারা মাদকদ্রব্যের কুফল, তরুণ সমাজের উপর এর প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে এই ভয়াবহ সমস্যা রুখতে স্থানীয় জনগণ, গণমাধ্যম এবং সকল মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

এ সময় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট