1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে।

 

এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১ শত ৩০ জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও সার, ৫৫টি প্রতিষ্ঠানে তালের চারা, ২৮টি প্রতিষ্ঠানে নারিকেলের চারা, ৮৫ জনের মাঝে আমের চারা, ১০০ জনের মাঝে উফশী জাতের গ্রীষ্মকালীন সবজি, ১৫০ জনের মাঝে লেবুর চারা, ১ হাজার ২ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিনামূল্যে বিতরণ করা

হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট