1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

জুড়ী শহর যেন ময়লার ভাগাড় বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বিপর্যস্ত পরিবেশ, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনসাধারণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। জুড়ী

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা এখন যেন ময়লার শহরে পরিণত হয়েছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অনুপস্থিতি এবং নির্দিষ্ট ডাম্পিং স্থানের অভাবে প্রতিদিন যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। ফলে শহরের আঞ্চলিক মহাসড়ক, উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়ক, বাজারের প্রাণকেন্দ্র, অলিগলি, নদীর পাড় – কোনো স্থানই আজ ময়লার হাত থেকে রেহাই পাচ্ছে না।

জানা গেছে, দোকানপাট, খাবার হোটেল, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে শহরের বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। এমনকি শহরের প্রবেশ মুখেও দেখা যাচ্ছে বিশৃঙ্খলভাবে ফেলা পঁচা-বাসি খাবার ও প্লাস্টিকজাত বর্জ্য। এতে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে চরম স্বাস্থ্যঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এ সমস্যাগুলো বারবার আনা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট