1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

কুলাউড়ায় সাবেক ছাত্রদল নেতা মুজিবল আলম সোহেল সড়কের নামফলক উন্মোচন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ ডেস্ক :কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুজিবল আলম সোহেলের নামে কুলাউড়া পৌরসভার ৬নং ওর্য়াডের একটি সড়ক নামকরণ করা হয়েছে।

কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার( ৩ জুলাই) উক্ত নামফলক উন্মোচন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট এ এন এম আবেদ রাজা।

এসময় কুলাউড়া কলেজের সাবেক এজিএস, ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী প্রবাসী সংগঠক শফি আহমদ দিনার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক শামিম আহমদ, স্বেচ্ছাসেবক দল, কুলাউড়ার আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, মরহুমের সহোদর মঈনুল আলম সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ছাত্রদল নেতা মুজিবল আলম সোহেল হৃদরোগে আক্রান্ত হয়ে ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ইন্তেকাল করেন। তিনি কুলাউড়ার রাজনীতিতে দৃঢ় চেতা,শৌর্য বীর্য ও অদমাই সাহসিকতার প্রতীক ছিলেন।

মরহুমের জয়পাশাস্হ দীঘিরপাড়ের বাড়ীর সন্মুখের উক্ত সড়কটি তাঁর উদ্যোগে পাকাকরণ হয়েছিল বলে স্হানীয়রা জানান।

নাম ফলক উন্মোচনের সময় মোনাজাতে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট