1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার চারটি সীমান্ত এলাকা পাল্লাতল, কাকমারা, ধলাই ও মুরইছড়া দিয়ে নারী, শিশু সহ ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

বৃহস্পতিবার ৩ জুল্ইা ভোর রাতে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী, শিশু সহ ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

এদিকে একইদিন ভোর রাতে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জন ও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ৫ জন পুশইন করেছে বিএসএফ।

বিজিবির পৃথক ৩টি ব্যাটলিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরিচিত কিছু নারী পুরুষ ঘুরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। এদের বাড়ি যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ সহ সকল প্রক্রিয়া শেষ করে তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

 

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৫০১ জনকে পুশইন করেছে বিএসএফ ।

৫২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় জানা গেছে।

অপরদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। প্রাথমিক ভাবে তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট