1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কানাডায় মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো’র নতুন সভাপতি মাহবুব, সম্পাদক রুহুল

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক!: কানাডায় মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো’র দুইবছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২০২৭ সেশনে নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ মাহবুব এবং সাধারণ সম্পাদক হিসেবে কানাডায় বাঙালি কমিউনিটির প্রিয় মুখ রুহুল কুদ্দুস চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত সোমবার (৭ জুলাই) কানাডার টরন্টোর স্থানীয় রেড হট তান্দুরি রেস্টুরেন্টের সভাকক্ষে আয়োজিত এক সভায় এসোসিয়েশনের কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

বিগত কমিটির সভাপতি লায়েকুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তার কাছ থেকে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরী। আগের কমিটির প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয় তাঁদের দায়িত্বপালনে সততা, নিষ্ঠা ও অগ্রণী ভূমিকা রাখার জন্য।

নতুন সভাপতি সৈয়দ মাহবুব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী জানান, খুব দ্রুত এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলা হবে। আমরা আশা করছি, সকলের সহযোগিতায় কানাডায় মৌলভীবাজার জেলার প্রবাসী কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে আমাদের এসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট