1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

বাংলাদেশ চা বোর্ডের অভিযানে ৪০ বস্তা চা জব্দ এবং জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে চা বিক্রি ও মজুদ রাখার অভিযোগে “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটির গোদাম থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের ৪০ বস্তা চা জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে চিনু ভূষণ দাশের মালিকানাধীন “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চা বোর্ডের অনুমোদন ছাড়াই পলিপ্যাকে বিভিন্ন ব্র্যান্ডের চা প্যাকেট করে বাজারজাত করছিল। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই এই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি চা জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিনে শহরের স্টেশন রোড, সোনার বাংলা রোডসহ আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অবৈধ চা বিপণন ও মানহীন চা বাজারজাত বন্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন।

বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আবদুল্লাহ আল বোরহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।

চা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়ের গুণগত মান রক্ষা এবং অনুমোদনবিহীন বিপণন ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট