1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক – ২

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মোঃ মনির হোসাইন (৩৮)।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে ড্রাইভার সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়।

 

গাড়ি তল্লাশি করে মোট ১৬,১৬৪ পিস ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। প্রসাধনীগুলোর সর্বমোট বাজারমূল্য প্রায় ৪৯,৭৭,৩৩৬/- টাকা। এছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় চালানের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট