1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৩১ সদস্যের এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম।

শনিবার ১২ জুলাই রাতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ কমিটির অনুমোদন দেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী তিন মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ঘোষিত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এহসান জাকারিয়া, কবিরুল ইসলাম রুমন, তামিম আহমেদ, নিলয় রশিদ তন্ময়, আফজাল হোসাইন, সানাউল ইসলাম সুয়েজ, সাফওয়ান জাহান চৌধুরী, সৈয়দ মুফলে উস সালেকীন, আব্দুল্লাহ আল হোসাইন, আবদুল বারী খোবায়েব, শামায়েল রহমান ও জুনেদ আহমেদকে।

কমিটির সদস্যরা হলেন-খালেদ হাসান, নিজাম উদ্দিন, ভিম্পল সিনহা, এ এস এম নুরুল হুদা, দেলোয়ার হোসেন দেলু, রাসেল থিংগুজাম, আব্দুস সামাদ, মো. আব্দুল হাসিব, আহসান কবির শিবলী, অ্যাডভোকেট কৌশিক দে, লিংকন তালুকদার, হাসান আহমেদ, জাহিদুল হক তালাত, আশরাফ আহমেদ, প্রলয় বিশ্বাস, শাহেদ আহমেদ, আবু হানিফা ও মুহিবুর রহমান কামাল।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট