1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

সিলেটে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণচেষ্টা, যুবক আ ট ক

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো।।

সিলেটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকে মাহমুদ ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোমাবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের চোখে পড়ে মাহমুদ ১০ বছরের একটি কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করছেন। এসময় তার ও ওই শিশুর ন্মিাঙ্গের পোশাক ছিলনা। তখন এলাকাবাসী দ্রুত এসে তাকে আটক করে মারধোর করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

পরে কোতোয়ালী থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুসহ মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায়।

নরশিংটিলা পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ফারুক আহমদ এ ব্যাপারে বলেন, আমরা জানতে পেরেছি মাহমুদ নিরাময় ক্লিনিকের গাড়ি চালক। এ ব্যাপারে তাদের সংবাদ জানালে তারা এসে তাকে দেখে যান এবং আইনগত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। তার মোবাইল অনেক অশ্লীল ভিডিও আছে। আমাদের ধারণা, এই মেয়েটিরও ভিডিও সে ধারণ করে থাকতে পারে। তেমন কিছু হলে সেটি পুলিশ খোঁজে বের করবে।

বিষয়টি স্বীকার করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, আমি এখনো থানার বাইরে। মাত্র তাদের থানায় আনা হয়েছে। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট