1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

শহরের সৌন্দর্য রক্ষায় শ্রীমঙ্গল পৌরসভার  উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি:

পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার অধীনস্থ শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত করা এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে বুধবার (১৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা। পৌর শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে অভিযান পরিচালনা করে ফুটপাত ও রাস্তার উপর বসানো অবৈধ স্থাপনা এবং ভ্যানসহ ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এ সময় সড়কে ও সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান সাধারণ পথচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা।

অভিযান পরিচালনাকালে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশের চৌকোস একটি টিম সহযোগিতা করেন।

এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের চলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিরসনের লক্ষ্যে এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট