1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

শনিবার মৌলভীবাজার যে সব এলাকায় থাকবে না বিদ্যুৎ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

শনিবার (১৯ জুলাই) মৌলভীবাজার শহরের কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), বিক্রয় ও বিতরণ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের ৩৩ কেভি লাইন মেরামত ও ১১ কেভি লাইনের আওতায় বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমার ও সংযুক্ত লাইনসমূহে জরুরি মেরামত এবং উন্নয়ন কাজের জন্য শনিবার ভোর ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যে এলাকাগুলোতে বিদ্যুৎ বন্ধ থাকবে: কোর্ট রোড, গির্জা পাড়া,চৌমুনা,সাবিয়া গুজারাই শান্তিবাগ সেন্ট্রাল রোড এম সাইফুল রোড পুরাতন হাসপাতাল রোড পশ্চিম বাজার মুসলিম কোয়াটার বেড়ির পাড় দরগা মহল্লা, শাহ মুস্তফা রোড সিলেট রোড সৈয়ারপুর,শমসের নগর রোড, কার্তিক চন্দ্র রোড ,শ্যামলী রোড ,মাথার কাফন, মাইজপাড়া,শিমুলতলা, মনো ব্রিজ আসানপুর চাঁদনী ঘাট ইসলামপুর কালার বাজার উত্তর মেলায় নবীনগর রায়পুর,বিরাইমাবাদ, মল্লিকসরাই,বর্ষিজোড়া।

বিদ্যুৎ কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট