1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কলার আড়ৎ থেকে আবারও ফনীমনসা সাপ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে নতুনবাজার কলার আড়ৎ থেকে একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার ১৯ জুলাই বিকেল ৪টার দিকে শহরের নতুনবাজারস্থ কলার আড়তে একটি সবুজ ফণীমনসা সাপ দেখে বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে সাপটিকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, গত সপ্তাহে একই বাজার থেকে আরও একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছেন। তিনি জানান, ফণীমনসা একটি নিরিহ প্রজাতির সাপ। এটি গভীর বনে বসবাস করে। কলার ছড়ার ভিতরে হয়ে সাপটি পাহাড়ী এলাকা থেকে বাজারে চলে এসেছে। অক্ষত অবস্থায় উদ্ধারের পর সাপটিকে বনবিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট