1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আ সা মি গ্রে প্তা র

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই দুলাল সরকার, এসআই সন্তোষ কুমার বিশ্বাস, এসআই সুলতান আহমদের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়লেখা থানার জিআর-১৮৬/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে শামীম আহমদ, সিআর-৫৩/২৪ মামলার আসামি বিওসি কেছরিগুল এলাকার আপ্তাব আলীর ছেলে আজিজুর রহমান এবং সিআর-২৩৯/২৪ মামলার আসামি বিওসি কেছরিগুল এলাকার বাবুল হোসেনের মেয়ে জনি বেগমকে গ্রেপ্তার করেছে। এছাড়া, বড়লেখা থানায় জিডির ভিত্তিতে মো. আজকর আলী ও মো. নাজমুল হাসানের হারানো দুটি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে করে যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট