1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজার জেলাকে সবুজে রাঙাতে জেলা প্রশাসনের উদ্যোগে ১লাখ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২৩ জুলাই বুধবার সকালে পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে এক ব্যতিক্রমী পরিবেশবান্ধব কর্মসূচি। শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাথী। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, সবুজ মৌলভীবাজারকে চাই আরও সবুজময় করতে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যার মাধ্যমেই প্রকৃত উপকার পাওয়া সম্ভব। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হবে। ইউএনও ইসলাম উদ্দিন জানান, প্রথম ধাপে শ্রীমঙ্গলে ১১টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রায় সব শিক্ষা-প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার চারা বিতরণ করা হবে।

প্রসঙ্গত, গত ১ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে মৌলভীবাজার সার্কিট হাউজে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ গাছের চারা বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় ওই দিন জেলা সদরের ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এরপর কমলগঞ্জসহ পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। জেলার পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই কর্মসূচিকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট