1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

হাঁস-মুরগি খেয়ে বাঁশের ঝাড়ে লুকিয়ে থাকতো বিশাল আকৃতির অজগর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ইসুবপুর লামাবাড়ি এলাকায় মানুষের পালিত হাঁস-মুরগি ধরে খেয়ে ফেলা সেই অজগর সাপটি বাঁশের ঝাড় থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। সাপটি ৫/৬ মাস ধরে স্থানীয় বাসিন্দাদের হাঁস-মুরগি ধরে খেয়ে আসছিল।

বুধবার ২৩ জুলাই দুপুরে একটি হাঁস খেয়ে বাঁশঝাড়ে উঠে পড়ে অজগরটি। গ্রামের কয়েকজন সাপটিকে বাশঝাড়ে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে হয়ে পড়েন। তারা সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। এসময় কয়েকজন সচেতন ব্যক্তি এগিয়ে আসলে সাপটির প্রাণ রক্ষা পায়।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচারক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত সময়ের মধ্যে লামাবাড়ী গ্রামে পৌঁছে সাপটিকে বাঁশের ঝাড় থেকে অক্ষত অবস্থায় নামিয়ে আনেন। সাপটি উদ্ধারে সহযোগিতা করেন আরেক পরিবেশ কর্মী রিদন গৌড়।

সজল দেব জানান, কিছুদিন পরপর গ্রামবাসীর পোষা হাঁস-মুরগি খোঁয়া যেত। কিন্তু কিভাবে খোঁয়া যাচ্ছে সেটা কেউ বুঝতে পারছিলনা। বাঁশ ঝাড় থেকে অজগরটি উদ্ধারের পর এ রহস্য বেরিয়ে আসল। তিনি ধারণা করছেন মানুষের চোখ ফঁকি দিয়ে অজগর সাপটি হাঁস-মুরগি ধরে খেয়ে বাঁশের ঝাড়ের উপর আশ্রয় নিতো।

উদ্ধারকৃত অজগর সাপটি ১০/১১ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি হবে। পরে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট