1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ছেলের হাতে খু ন হলেন মৌলভীবাজারের বিলাত মিয়া

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ ডেস্ক।।

যুক্তরাজ্যের ওয়েলসের রাজ্যের কার্ডিফ শহরে পুত্রের হাতে বাংলাদেশি পিতা হত‍্যার শিকার হয়েছেন। হত‍্যকান্ডের শিকার বাবার নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া। ২২ জুলাই ভোর রাতে তিনি নিজ বাসায় এই হত‍্যার শিকার হন।

সত্তুরোর্ধ বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা। জানা গেছে, মানসিক সমস‍্যায় আক্রান্ত পুত্র সন্তান ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরি চালিয়ে দিয়ে হত্যা করে। এসময় শব্দ পেয়ে বাসার অন‍্য রুমে থাকা মেয়ে ও মেয়ের জামাই আসলে তাদের উপর ঝাপিয়ে পড়ে ঘাতক। এরপর সে বাসার উপরের এ‍্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

ঘাতক পুত্র বেশকিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলো। কয়েকমাস আগে বাবা বিলাত মিয়া তাকে নিয়ে আসেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান , নিহত বিলাত মিয়ার স্ত্রী বছর দুয়েক আগে মারা যান । ঘাতক পুত্র দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে।

নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে ।

অপর এক পক্ষ বলছে বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এই হত‍্যাকান্ড হয়।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট