1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

টিলা ধসে মাটিতে আটকে পড়া শ্রমিককে উদ্ধার করলেন যুবক

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। জুড়ী

মৌলভীবাজারের জুড়ীতে ভারী বৃষ্টির পর টিলা থেকে ধসে পড়া মাটি অপসারণ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় সেখানে আবারও ধস নামে। এতে মাটিতে চাপা পড়েন এক শ্রমিক। এ ঘটনা দেখে তাঁকে উদ্ধার করতে আসেন প্রতিবেশী এক যুবক।

দ্রুত মাটি সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার করেন যুবক। এতেই প্রাণে বাঁচেন ওই শ্রমিক। আহত ওই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী ওই যুবকের নাম সিদ্দিকুর রহমান। তবে আহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বাড়ি পাশের ধামাই চা-বাগানে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।

ভিডিওতে দেখা যায়, উঁচু টিলার নিচে কোমরসমান মাটিতে আটকে আছেন ওই শ্রমিক। সিদ্দিকুর রহমান কোদাল দিয়ে একটু একটু করে ওই ব্যক্তির আশপাশ থেকে মাটি সরাচ্ছেন। একপর্যায়ে হাত ধরে সেখান থেকে ওই শ্রমিককে টেনে তোলা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিনা বেগম নামের এক নারী পাতিলাসাঙ্গন এলাকায় কিছু টিলাভূমি কেনেন। কয়েক মাস আগে টিলার একাংশ কেটে স্থানটি সমান করে সেখানে তাঁরা বসতঘর নির্মাণ করেন। টিলাটির উচ্চতা ২৫–৩০ ফুট। সম্প্রতি বৃষ্টিতে টিলা থেকে বেশ কিছু মাটি ধসে ঘরটির পেছনে পড়ে। গতকাল চারজন শ্রমিককে দিয়ে ওই মাটি অপসারণ করাচ্ছিলেন পরিবারের লোকজন। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে দুপুরের দিকে টিলার ওপর থেকে আরও কিছু মাটি ধসে পড়ে ওই শ্রমিক চাপা পড়েন। এ অবস্থা দেখে অন্য শ্রমিকেরা ভয়ে পালিয়ে যান। পরে চাপা পড়া শ্রমিকের চিৎকারে সিদ্দিকুর রহমান সেখানে গিয়ে উদ্ধার কাজে নামেন।

সিদ্দিকুর রহমান আজ দুপুরে বলেন, ‘মানুষটা (শ্রমিক) কোমরসমান মাটিতে আটকে ছিলেন। অনেক চেষ্টা করেও উঠতে পারছিলেন না। কেউ তাঁকে উদ্ধারের সাহসও পাচ্ছিলেন না। মানুষটারে বাঁচানোটাই আমার কাছে বড় মনে হয়েছে। বৃষ্টিতে ভিজে কোদাল নিয়ে ছুটলাম। এরপর ধীরে ধীরে মাটি সরিয়ে মানুষটারে টেনে তুলেছি। লোকটার ডান পা মচকে গেছে। পরে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।’

সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের সদস্য শরফ উদ্দিন মুঠোফোনে বলেন, ফেসবুকে ভিডিও দেখার পর ঘটনাটির বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সিদ্দিক মানবিক কাজ করেছেন। তিনি তাড়াতাড়ি ছুটে না গেলে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট