1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) থেকে শেখ মো. আতিকুর রহমানকে অব্যাহতি

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের কমিটি থেকে শেখ মো. আতিকুর রহমানকে প্রাথমিক সদস্য পদ ও সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গত (২৬জুলাই) মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) এর সভাপতি শাহ্ সাইফুল আক্তার লিখন ও সাধারণ সম্পাদক শাফিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ মো. আতিকুর রহমানকে কমিটি থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

তারা বিবৃতিতে আরো জানান, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন শেখ মো. আতিকুর রহমান। তিনি বেশ কিছুদিন যাবৎ সংগঠনের নাম ব্যবহার করে সংগঠন বিরোধী কার্যকলাপ করে আসছিলেন। যার সাথে এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কোন সদস্যের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরো জানান, ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি গত (৯ জুলাই) শেখ মো. আতিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার নিজের ইচ্ছামতো কমলগঞ্জ উপজেলা প্রবাসী ফোরাম নামে একটি কমিটি প্রকাশ করেছে এবং সেখানে সে নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে। অথচ যেখানে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এই ধরনের কোন কমিটির অনুমোদন দেয়নি। আমরা এই ভুয়া ও মনগড়া কমিটির প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পরবর্তীতে সংগঠনের কার্যকরী কমিটির সবার মতামতের ভিত্তিতে শেখ মো. আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্য পদ সহ সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে শেখ মো. আতিকুর রহমানের এমন সংগঠন বিরোধী কার্যকলাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌলভীবাজার জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট