1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সিলেটে শিশু ধর্ষণ ছদ্মবেশে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো।। কুলাউড়ার দর্পণ।

সিলেটের জৈন্তাপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কিবরিয়া আহমেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরাখাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন সকালে কিবরিয়াকে অভিযুক্ত করে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

গ্রেপ্তার কিবরিয়া একই গ্রামের জমির উদ্দিনের ছেলে।

কথা বলে কৌশলে নিজের দোকানে নিয়ে যায় কিবরিয়া। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে রবিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেপ্তার করে।

ধর্ষণের ঘটনায় যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিবরিয়া ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট