1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির এডভোকেট শাখাওয়াত হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, ছাত্রশিবির জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী আমিনা জান্নাত ছুনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট