1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ

কুলাউড়ায় ৭০ পিস ইয়াবাসহ শাহিন আহমদ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, এএসআই মানিক মিয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে শাহিনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহিন আহমদ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের তছির আলীর ছেলে।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “আটক শাহিন আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।”

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট