1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

জুড়ীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬আগস্ট) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু সূত্রধর।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, মোঃ নজরুল ইসলাম, আকলিমা বেগম, গৌরাঙ্গ দেবনাথ,হোসনারা বেগম,মোঃ আব্দুল মান্নান,মোঃ সেলিম আহমদ, মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, নাজিরা আক্তার নাজু, মিনতি রানী, শিউলী রানী, সুজন রুদ্র পাল, মাসুম আহমদ,গৌছ উদ্দিন, অনুরাধা দে প্রমুখ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জিত হয়। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে যত্নশীল হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ভালো ফলাফলের বিকল্প নেই। আর ভালো ফলাফলের জন্য রুটিন মাফিক নিয়মিত পড়ালেখা করতে হবে। তিনি প্রযুক্তির কুফল সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আরিশা রহমান তানিশা ও নবম শ্রেণির শিক্ষার্থী নাজিয়া নুর সাবা।মতবিনিময় অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর অনুরাধা দে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে অন্যত্র চাকুরী হওয়াতে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের পক্ষ থেকে উনাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট