1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

বড়লেখায় জননিরাপত্তায় ওসির উদ্যোগ: চালু হলো ডিউটি মনিটরিং সেল

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামছে পুলিশের বিশেষ টিম। ‘নিরাপদ বড়লেখার প্রয়াসে আমাদের অবিরত প্রত্যয়’-এই স্লোগান সামনে রেখে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার উদ্যোগে গঠন করা হয়েছে ডিউটি মনিটরিং সেল (ডিএমসি)।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, চুরি-ডাকাতি ও ছিনতাই দমন এবং জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে চারটি টিম কাজ শুরু করবে। প্রতিটি টিমের জন্য চালু করা হয়েছে পৃথক মোবাইল নম্বর। অভিযোগ বা তথ্য জানাতে ফোন করলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সরাসরি ব্যবস্থা নেবে।

দায়িত্বাধীন এলাকাগুলো হলো-বড়লেখা সদর, পৌরসভা ও তালিমপুর ইউপি এলাকা (কিলো-৬, মোবাইল-০১৩২০১১৯৯২২)। বর্ণি, দাসেরবাজার, নিজবাহাদুরপুর ইউপি এলাকা (মোবাইল-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১১)। উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউপি এলাকা (স্পেশাল-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১৪)। দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, সুজানগর ইউপি এলাকা (সিরা-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১৬)।

বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুলিশ জনগণের বন্ধু এ নীতিবাক্যকে বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য। আমি চাই মানুষ পুলিশ কিংবা থানায় গিয়ে নিরাপদ বোধ করুক এবং ন্যায়বিচার পাক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট