1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

বড়লেখায় ট্রাক-সিএনজি অটোরিকশার সং ঘ র্ষে প্রাণ গেল নারীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: বড়লেখায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে রায়না বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (০১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুরমা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়না বেগম উপজেলার কবিরা গ্রামের মৃত হুরুধন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়না বেগম চিকিৎসার জন্য বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন। পথে রাজপুর এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট