1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

বড়লেখায় চুরি যাওয়া ২ গরু উদ্ধার, গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ গরু চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বড়লেখার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২টি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রথমে বড়লেখা উপজেলার দোহালিয়া গ্রামের মিলন আহমদ (২৮) কে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী পুলিশ জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫)—কে গ্রেফতার করা হয় । তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,

“গরু চুরি ঘটনায় জড়িতদের আমরা সনাক্ত ও ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চোরাই গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট