1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-বাচ্চু সভাপতি, সজল সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ সম্পন্ন হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান।

এসময় ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ফলাফলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: জয়নাল আবেদীন বাচ্চু ও মো: শওকতুল ইসলাম শকু। ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পান ৪২৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল জামাল (৩৬০ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মনির পান ৩৪৮ ভোট, মো: জয়নুল ইসলাম জুনেদ (৩৮ ভোট) ও অপর প্রার্থী মো: বদরুল হোসেন খান পান (১৭২ ভোট)।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান সজল, যিনি ৩৯২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পান ৩২৯ ভোট এবং সুফিয়ান আহমদ পান ১৯৯ ভোট।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৮ ভোট পেয়ে কমর উদ্দিন আহমদ কমরু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুল হক বকুল পেয়েছেন ৩৩৮ ভোট, মো: সরওয়ার আলম বেলাল ১৬১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির মনু। যিনি ৩২৮ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পান ২৫৩ ভোট এবং দেলোয়ার হোসেন পান ২১৫ ভোট অপর প্রার্থী মো: নুরুল ইসলাম ইমন পান ৭৭ ভোট ও মঈন উদ্দিন স্বপন পান ৪০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা দলকে সংগঠিত ও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট