1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইনকৃত ২০ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নাগরিক আ ট ক

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল সীমান্ত দিয়ে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি লাতু বিওপির টহলবাহিনী তাদেরকে আটক করেছে।

আটককৃত ২০ রোহিঙ্গা মুসলমানের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১২ জন বিভিন্ন বয়সি শিশু।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ২ টার দিকে বড়াইল সীমান্তের ৫০০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে আতুয়া গ্রামের মেইন রাস্তা দিয়ে নারী, শিশুসহ ২১ জনের একটি দল পায়ে হেটে শাহবাজপুর বাজারের দিকে যেতে দেখে গ্রামের লোকজন স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজন নিয়ে প্রাথমিকভাবে তাদেরকে বিএসএফের পুশইন করা লোকজন বলে সন্দেহ করেন। পরে তিনি বিষয়টি বিজিবি লাতু বিওপিকে জানালে টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি আতুয়া গ্রামের ঘটনাস্থলে যান। নারী, শিশুসহ ২০ জন রোহিঙ্গা ও ১ জন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিককে দেখতে পান এবং আলাপ করে জানতে পারেন তাদেরকে বিএসএফ বড়াইল এলাকার উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে। তিনি বিজিবিকে খবর দিলে লাতু বিওপির টহল বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যায়। স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে রেখে বিজিবি তাদের পরিচয় সনাক্তের কার্যক্রম চালাচ্ছে।

এব্যাপারে জানতে বিজিবি লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি।

থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেল সাড় পাঁচটায় জানান, বিএসএফের পুশইনকৃত কাউকে বিজিবি এখন পর্যন্ত থানায় সোপর্দ করেনি এবং আটকের কোনো খবরও দেয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট