1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

এআই অভিনেত্রীর আত্মপ্রকাশে হলিউড শিল্পী সংগঠনের নিন্দা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক। সম্প্রতি এআই সৃষ্ট ‘অভিনেত্রী’ টিলি নরউড আত্মপ্রকাশ করেছে এবং প্রযোজকরা দাবি করছে স্টুডিও কর্মকর্তারা এতে আগ্রহ দেখিয়েছেন। এসব ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হলিউডের অভিনয় শিল্পীদের সংগঠন ‘স্যাগ-অ্যাফট্রা’ (SAG-AFTRA)। তারা মানব অভিনয়শিল্পীদের বদলে কৃত্রিম শিল্পী ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে।

গত শনিবার জুরিখে একটি চলচিত্র শিল্প সম্মেলনে টিলি নরউডকে উপস্থাপন করা হয়। এ ঘটনার পর হলিউডজুড়ে সমালোচনার ঝড় ওঠে। টিলি নরউডের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দেখা গেছে মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতিতে, যেখানে এআই নির্ভর টেলিভিশন শো তৈরির কাহিনি দেখানো হয়। ডাচ অভিনেত্রী ও প্রযোজক এলিন ভ্যান ডের ভেলডেন, যার লন্ডনভিত্তিক এআই প্রোডাকশন স্টুডিও ‘Particle6’ টিলি নরউডকে তৈরি করেছে, তিনি জুরিখ সামিটে উপস্থাপনার সময় জানান, নরউড ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।

হলিউডের অভিনেতা ও চিত্রনাট্যকারদের এআই-সৃষ্ট স্ক্রিপ্ট ও অভিনয়শিল্পীদের মাধ্যমে প্রতিস্থাপনের আশঙ্কা ইতোমধ্যেই বড় ইস্যুতে পরিণত হয়েছে। স্যাগ-আফট্রার (SAG-AFTRA) সাম্প্রতিক স্টুডিও ও স্ট্রিমিং পরিষেবাগুলোর সাথে হওয়া চুক্তি আলোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।

কম্পিউটার তৈরি ইমেজারি (CGI) চলচ্চিত্র টেলিভিশন শিল্পের জন্য নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে এআই-নির্ভর সফটওয়্যার বিভিন্ন প্রভাব তৈরিতে ব্যবহার হচ্ছে, যেমন “ডি-এইজিং” প্রযুক্তি, যা অভিনেতাদের তরুণ সংস্করণে পর্দায় হাজির হতে সাহায্য করে। তবে পূর্ণদৈর্ঘ্য মানব চরিত্রের অভিনয়কে সম্পূর্ণ এআই-সৃষ্ট বিকল্পের মাধ্যমে বাস্তবে উপস্থাপন করার ক্ষমতা এখনও অনেক দূরের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট