1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম রোগ কী ও কেন হয়, প্রতিকারের উপায় কী? হামের ফলে কি মানসিক রোগের লক্ষণ দেখা দিতে পারে? রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ ‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্ঠা করব’ — এমপি শওকতুল ইসলাম মৌলভীবাজার জেলার সন্তান ডলি বেগম কানাডার সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ইতিহাস গড়েছেন। শিশুদের ভালো অভ্যাস গড়ে তুলতে বাসা বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনের ভয়াবহ পরিণতি! কুলাউড়ার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতায়: বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি—– কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট কুলাউড়ায় ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ফানাই নদের বাঁধের ব্লক ধসে গেছে কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজের গাইডওয়াল ও মাটি ধসে যোগাযোগ ব্যাহত মনুলিপিতে মানহানিকর মিথ্যা সংবাদ: আইনি ব্যবস্থা নিচ্ছেন ব্রাহ্মণবাজার বিএনপি নেতা লুৎফর রহমান কুলাউড়ায় হামের আ”ত”ঙ্ক,হাসপাতালে ভর্তি ৮ শিশু

প্রবাসীর স্ত্রী নিয়ে গণঅধিকার পরিষদ নেতা উধাও

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণঅধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর পিতা শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী গ্রামের গণঅধিকার পরিষদের নেতা ইয়াসিন আহমেদ (৩৫) পাথারিয়া ইউনিয়নের জাহানপুর গ্রামের প্রবাসী হেলাল আহমেদের স্ত্রী সুমাইয়া আক্তারকে নিয়ে উধাও হয়েছেন।

বাদী নুর আলী অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে হেলাল আহমেদের সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয় চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। কাবিন ও আকদের মাধ্যমে বিয়েতে মহর ধার্য হয় ৩ লাখ টাকা। বিয়ের সময় ছেলের পক্ষ থেকে মেয়েকে ২৫ হাজার টাকার সোনার আংটি ও ৮০ হাজার টাকার কাপড়-চোপড় উপহার দেওয়া হয়।

বিয়ের কয়েকদিন পর সুমাইয়া আক্তারকে সিলেট নিয়ে যান তার বোন সুমি আক্তার। সিলেট সুমি আক্তার এর বাসা থেকে ইয়াসিন আহমেদ সুমাইয়া আক্তার কে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর প্রবাসে থাকা স্বামী হেলাল আহমেদ স্ত্রী সুমাইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। পরে আবার যোগাযোগের চেষ্টা করলে ইয়াসিন আহমেদ নিজেই ফোন রিসিভ করে সুমাইয়াকে তার স্ত্রী বলে দাবি করেন এবং হেলালকে ভবিষ্যতে যোগাযোগ না করার জন্য সতর্ক করেন।

বাদী নুর মিয়া আরও জানান, গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে সুমাইয়া সিলেট থেকে পালিয়ে গিয়ে ইয়াসিন আহমেদের সঙ্গে বিয়ে করেন। বিয়ের ভিডিও ধারণ করে তা হেলাল আহমেদের ফোনে পাঠানো হয়। পরে বিবাদী সুমাইয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

নুর মিয়া অভিযোগ করেন, এই বিয়ের মাধ্যমে তার ছেলে ও পরিবারকে প্রতারণা করে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইয়াসিন আহমেদ ও সুমাইয়া আক্তার। তিনি আরও জানান, বিবাদীরা বর্তমানে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইয়াসিন আহমেদের পিতা বলেন, “আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তবে তার বিচার হওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে শান্তিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন আহমেদ বলেন,“ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট