1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট কুলাউড়ায় ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ফানাই নদের বাঁধের ব্লক ধসে গেছে কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজের গাইডওয়াল ও মাটি ধসে যোগাযোগ ব্যাহত মনুলিপিতে মানহানিকর মিথ্যা সংবাদ: আইনি ব্যবস্থা নিচ্ছেন ব্রাহ্মণবাজার বিএনপি নেতা লুৎফর রহমান কুলাউড়ায় হামের আ”ত”ঙ্ক,হাসপাতালে ভর্তি ৮ শিশু কুলাউড়ায় টানা বৃষ্টিতে হাওর ডুবেছে, তলিয়ে যাচ্ছে বোরো ধান প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি কুলাউড়ার লুয়াইউনি বাগানে চা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলায় অবশেষে সভাপতি অজিত কৈরি জেল হাজতে কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা কুলাউড়ায় ৯ হাজার ৮ শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্মসূচীর উদ্বোধন 

কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় দিনেদুপুরে এক দুধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ছনর মিয়া জানান, উত্তরভাগ এলাকার মৃত কাদির মিয়ার স্ত্রী কুলাউড়ার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। তিনি মেইন সড়ক থেকে নেমে বাড়ির পথে হেঁটে যাওয়ার সময় গ্রামের রাস্তায় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

এসময় দুর্বৃত্তরা তার গলায় দা ও ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তিনি নিরুপায় হয়ে তাদের হাতে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হন। ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি কুলাউড়া থানাকে অবগত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত (ইনকোয়ারি) সম্পন্ন করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট