1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

মহিলাটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহায়তা করুন

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কমলগঞ্জ ।। কুলাউড়ার দর্পণ।

মহিলার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হবে। চেহারা ও পরনের কাপড় দেখে মনে হচ্ছে অসচ্ছল পরিবারের। গত ১৫-১৬ দিন ধরে এই মহিলা টি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আউটডোর এ মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে আছে।

স্থানীয় গোপাল নগর জামে মসজিদের ছানী ইমাম শিপন আহমেদ গত দু দিন আগে এলাকার কয়েকজন কিশোরকে নিয়ে তাকে গোসল করিয়ে হাসপাতালের আউটডোরই বিছানার ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যে মহিলাটিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন কয়েকজন পথচারী ও হাসপাতালে আসা লোকজন। যাতে মহিলাটির পরিবার তার সন্ধান পায়।

রবিবার ২৯ জুন) রাতে তার সাথে কথা বললে সে জানিয়েছে তার নাম: লিলা বাউরী পিতার নাম: মৃত মালু সিং বাউরী মাতার নাম: মৃত রাসমণি স্থায়ী ঠিকানা (বাবার বাড়ি): কেরামতনগর চা-বাগান,বড়লেখা, বাগানের সর্দারের নাম: গণধর ভাইয়ের নাম: মণিলাল বাউরী ছেলের নাম: রঞ্জিত বাউরী স্বামীর গ্রামের নাম: লক্ষিছড়া চা-বাগান বড়লেখা মৌলভীবাজার জেলা। সে বলতেছে বড়লেখা কেরামত নগর চা বাগানের আট নম্বর এলাকার বাসিন্দা।

কিভাবে সে এখানে এসেছে এটা স্পষ্ট বলতে পারতেছে না। তার সাথে কেউ না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিচ্ছে না। ফলে হাসপাতালের প্রধান ফটকের বাহিরে হাসপাতাল বিল্ডিং এর কার্নিশের নিচে রয়েছে। তার পায়ের হাঁটুতে সাদা দাগ রয়েছে। এবং হাতেও আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে।

কারো সাহায্য ছাড়া সে বসতে পারে না প্রস্রাব পায়খানা বিছনাতেই করছে ফলে তার আশপাশ ঘিরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

তার কথা বলার ভঙ্গি ও মুখের ভাষায় বুঝা যাচ্ছে সে মৌলভীবাজার জেলার কোন চা বাগানের বাসিন্দা হতে পারে। তবে স্থির ভাবে কোন কথা বলতে পারছে না। কোন সহৃদয়বান ব্যক্তি তার পরিচয় জেনে থাকলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সমাজসেবা অফিসার সেলিম উদ্দিন এর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ০১৭১২২৭৮৮৯৭

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট