1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় মোবাইল বাজারে চু*রির ঘটনায় ১৫ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ প্রতিবেদক।।

কুলাউড়া এস এম প্লাজার মোবাইল বাজার এন্ড বক্স বাজার নামক দোকানে ভয়াবহ চু*রির ঘটনা ঘটেছে।

জানা যায়, ১০ই জুলাই (বৃহস্পতিবার) সকালে দোকান খুলতে এসে মালিক রিয়াজ মিয়া দেখতে পান যে দোকানের সাটার ও তালা ভাঙা অবস্থায় রয়েছে। চু*রেরা গভীর রাতে দোকানে হানা দিয়ে প্রায় ৭০টি মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা।

দোকান মালিক রিয়াজ মিয়া জানান, তিনি এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বলেন,

“সকালে খবর পেয়ে আমি নিজে ও এক অফিসার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনেরও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট