1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

টেকেরহাটে হারিয়ে যাওয়া নারীকে বাড়ি পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সৌরভ — মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

মৌলভীবাজার জেলার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এক মানসিকভাবে অসুস্থ নারী হঠাৎ করে মাদারীপুরের টেকেরহাটে চলে আসেন। কীভাবে এসেছেন—তা নিজেও জানেন না তিনি। এমন সময় টেকেরহাট আর্মি ক্যাম্পের গেটের সামনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান ক্যাম্পের কর্তব্যরত সেনাসদস্যরা।

সেই সময় উপস্থিত ছিলেন কুলাউড়ার সন্তান সৈয়দ কামরুল ইসলাম সৌরভ। নারীর মুখে সিলেটি ভাষা শুনে তিনি কথা বলেন এবং জানতে পারেন, তার বাড়ি কুলাউড়ার কর্মধা ইউনিয়নে, স্বামীর বাড়ি ফটিকউলিতে। নারী জানান, তিনি বাড়ি ফিরতে চান, কিন্তু কিছুই বুঝতে পারছেন না। ফরহাদ উদ্দিন তখন বিষয়টি তার সহকর্মী সৈনিকের মাধ্যমে ক্যাম্পের অন্যদের জানায়।

পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে নারীকে ক্যাম্পে নিয়ে যান এবং খাবার দেন। তার ক্ষুধার্ত অবস্থা দেখে সেনাসদস্যরা আরও আন্তরিক হন। এরপর তিনি একটি ফেসবুক পোস্ট দেন নারীর ছবি ও সংক্ষিপ্ত বিবরণ দিয়ে। এর পড়ে দৃষ্টিগোচর হয় কুলাউড়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তারাও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে। আলহামদুলিল্লাহ, মাত্র ২০ মিনিটের মধ্যেই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। কাতারে অবস্থানরত তার নাতি যোগাযোগ করেন এবং তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। সেনাসদস্য বিষয়টি তার ক্যাম্প কমান্ডারকে জানান এবং সব ব্যাখ্যা দেন। কমান্ডার মানবিকতা দেখিয়ে ওই সেনাকে তিনদিনের ছুটি প্রদান করেন এবং নিজ দায়িত্বে নারীকে বাড়ি পৌঁছে দিতে নির্দেশ দেন।

 

যেহেতু মাদারীপুর থেকে মৌলভীবাজারে সরাসরি কোনো বাস নেই, তাই তিনি সিদ্ধান্ত নেন—মাদারীপুর থেকে ঢাকায়, সেখান থেকে মৌলভীবাজার এবং শেষ পর্যন্ত কর্মধা ইউনিয়নে পৌঁছে দেবেন।

তিনি নারীকে পুনরায় রাতের খাবার খাইয়ে, পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করে রাতে রওনা দেন।

তিনি বলেন, আল্লাহর কুদরত না থাকলে হয়তো এমনটা হতো না। ফরহাদ যদি সেখানে না থাকতো, কেউ সিলেটি না বুঝতো, তাহলে হয়তো এই নারী আবার হারিয়ে যেতেন। আজ আবারো প্রমাণিত হলো, বাংলাদেশ সেনাবাহিনী মানবতার পাশে থাকে।

এই ঘটনা যেন মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগে ক্যাম্পের সদস্যরা যেমন গর্বিত, তেমনি কৃতজ্ঞ পুরো এলাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট