1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি: কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ

কুলাউড়া পৌরসভার আয়োজনে এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনকে। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে উন্নীত হন।

অনুষ্ঠানটি কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজন করা হয়, যেখানে প্রশাসনের কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে সবাই শাহ জহুরুল হোসেনের পেশাদারিত্ব, সততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন। তার ভূমি প্রশাসনে স্বচ্ছতা, সেবামূলক দৃষ্টিভঙ্গি এবং নাগরিক বান্ধব কার্যক্রম সকলের মন জয় করেছে বলে বক্তারা জানান।

প্রতিক্রিয়ায় শাহ জহুরুল হোসেন বলেন: “কুলাউড়া আমার কর্মজীবনের এক স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, প্রশাসন, জনপ্রতিনিধিরা যে সহযোগিতা করেছেন, তা আজীবন মনে রাখবো।”

ফুল দিয়ে বিদায় জানান কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো মহি উদ্দিন । পৌরসভার পক্ষ থেকে স্মারক উপহার ও ফুল দিয়ে বিদায় জানানো হয়।

উল্লেখ্য, শাহ জহুরুল হোসেন দায়িত্ব পালনকালে বিভিন্ন জটিল ভূমি বিরোধের সফল নিষ্পত্তি, সামাজিক সচেতনতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট