1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় মাজার প্রাঙ্গণে কৃষকদলের বৃক্ষরোপণ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার মাজারের জায়গায় বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (২০জুলাই) হযরত বিবি মাই (র:) মাজার প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জয়চন্ডী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল করিম কালা’র সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও কুলাউড়া উপজেলা কৃষকদলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাতির বকস, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যালেন চেয়ারম্যান, বিএনপি নেতা মো: আব্দুল খালিক, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সালামত খান, সহ প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন, জয়চন্ডী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মালিক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সজিব প্রমুখ।

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা জানান, চলতি মাসের শুরু থেকেই উপজেলার মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কৃষকদল। এরই ধারাবাহিকতায় রোববার হযরত বিবি মাই (র:) মাজার প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে। এভাবে পুরো জুলাই মাসজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কেন্দ্রীয় এই বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে কুলাউড়া উপজেলা কৃষকদল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট