1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়া শহরে মেইন সড়কে অনিরাপদ মিনিস্টার গেইট, দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়া শহরের প্রধান সড়কের ওপর প্রায় পাঁচ মাস ধরে একটি মিনিস্টার গেট ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, যা পথচারী ও যানচলাচলের জন্য বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কোনো এক ইভেন্ট আয়োজক এই গেটটি স্থাপন করলেও এর উদ্দেশ্য সম্পর্কে কেউ অবগত নন।

একজন পথচারী জানান, গত পাঁচ মাস ধরে গেটটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। বিশেষ করে ঝড়ো হাওয়া বা যানবাহনের সামান্য ধাক্কাতেই এটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। অথচ জনবহুল এই সড়কে প্রশাসনের কোনো নজরদারি নেই।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “বিষয়টি আমার নজরে আসেনি। আমি দ্রুত এটি দেখে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছি।”

শহরের প্রাণকেন্দ্রে এমন একটি অনিরাপদ কাঠামো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই গেটটি অপসারণ করে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট