1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে মাদক ও নগদ টাকাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আল আমিন সুমন(৩৮) নামে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, ইলেকট্রিক শক মেশিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিন্দুরখান রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিন্দুরখাঁন রোডস্থ ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার সামনে খাসগাঁও লিংক রোডের সংযোগস্থল থেকে আল আমিন ওরফে সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিনের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো রঙের ইলেকট্রিক শক মেশিন (মানুষকে আঘাত করার কাজে ব্যবহার করা হয়) এবং তার পরনের মোজার ভেতর থেকে নগদ ১৫,০০০ টাকা জব্দ করা হয়।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি GIXXER মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, আল আমিন ওরফে সুমনের বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি ছিল, এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র আইনসহ আরও ৬টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট