1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া পৌরসভায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বে-সরকারি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরের ১ম কিস্তিরচেক বিতরণ। কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন হাম রোগ কী ও কেন হয়, প্রতিকারের উপায় কী? হামের ফলে কি মানসিক রোগের লক্ষণ দেখা দিতে পারে? রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ ‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্ঠা করব’ — এমপি শওকতুল ইসলাম মৌলভীবাজার জেলার সন্তান ডলি বেগম কানাডার সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ইতিহাস গড়েছেন। শিশুদের ভালো অভ্যাস গড়ে তুলতে বাসা বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনের ভয়াবহ পরিণতি! কুলাউড়ার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতায়: বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি—– কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট

সিলেট ইউএনওর গাড়ি চাপায় প্রাণ গেল ফরিদ মিয়ার

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, তিনি গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় গিয়েছিলেন। এ সময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশের সময় তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়াকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে। তবে ইউএনও ঊর্মি রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, অনেক সরকারি কর্মকর্তার গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তারা এ বিষয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিহতের ভাই শরীফ মিয়া বলেন, ‘গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন জানান, ‘নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট