1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

বড়লেখায় গলায় দা ঠেকিয়ে ছি ন তা ই, যুবক গ্রে*প্তা*র

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বড়লেখায় এক নারীর গলায় দা ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাজিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে উপজেলার মহদিকোনা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করেছে।

তাজিম নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথে তাজিম উদ্দিন মায়ারুন নেছার গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে তার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি এম-১২ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার মায়ারুন বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। শুক্রবার রাতে উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেন। এ সময় ছিনতাই হওয়া মোবাইলও উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট