1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা ও পৌরসভা শাখার জরুরী সভা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণবাজারস্থ মনসুর রোডে অনুষ্ঠিত সভায় দেশের চলমান রাজনৈতিক অবস্থা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার, উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় উপজেলা শাখার সহসভাপতি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নানকে উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এছাড়া উপজেলা ও পৌর কমিটির শূন্য পদ সমূহ পূরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সহ সভাপতি আব্দুল হান্নান, সোহাগ মিয়া, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কাদিপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আজাদ মিয়া, কুলাউড়া পৌরসভা শাখার সভাপতি নিয়ামত খাঁন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, সিনিয়র সহ সভাপতি নূর হোসেন সাদ্দাম, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, সহ সভাপতি আব্দুল সহিদ নোমান, ফয়ছল ইসলাম মধু, মো: আব্দুল্লাহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট