1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ছিনতাইয়ের শিকার

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারের পরিচিত ব্যবসায়ী ও সাংবাদিক বিশ্বজিৎ দাস, স্বত্বাধিকারী – শ্রীমা স্টোর, আজ বিকেল ৪টার দিকে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুলাউড়া মাগুরা রোড এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলবেলা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন:

অবিলম্বে ছিনতাইকারীদের গ্রেফতার করতে হবে।

ছিনতাই হওয়া অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কাছে ফিরিয়ে দিতে হবে।

মাগুরা রোডসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও নজরদারি চালু করতে হবে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট