1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ সিলেট।।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পরিত্যক্ত বাঁশ ঝাঁড়ের নিচ থেকে এক নবজাতক শিশু উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। তার অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি। এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা রাস্তার পুর্বপার্শ্ব থেকে এক নবজাতক মেয়ে শিশু উদ্ধার করেছে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাকাতলার মোড়ের পার্শ্বে বাঁশঝাড়ের বালুময় উচুস্থানে নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয় লোকজন। এগিয়ে একটি ফুটফুটে মেয়ে শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় দেখে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। পরে বাঙ্গালভিটা গ্রামের পল্লী চিকিৎসক মোস্তফা কামালের স্ত্রীর কাছে তুলেদেন। এরপর থেকে মাতৃছায়ায় সেখানে লালন পালন করছেন।

পল্লী চিকিৎসক মোস্তফা কামাল জানান,প্রকৃত পিতামাতা আসে তাহলে প্রশাসনিক সহায়তায় তুলে দেয়া হবে।

এই বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, সমাজসেবাকে নিয়ে সমন্বয় সভায় আলোচনা সাপেক্ষে মাইকিং করা হবে। তাতেও যদি কেউ না আসেন, তাহলে সরকারী বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট