1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বড়লেখা সীমান্তে নারীসহ ৫ জন আটক

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিএসএফের পুশইন করা ৫ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৫ জুলাই) ভোরে লাতু বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। তারা মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটককৃতরা সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুইজন সাত দিন আগে এবং বাকি তিনজন পাঁচ দিন আগে ভারতে গিয়েছিলেন। সেদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেলে জানান, আটককৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মধ্যে তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট