1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাজারে এবতেদায়ী মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর ইসলামীয়া (সতন্ত্র) এবতেদায়ী মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট রোববার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত আলোচনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক আলহাজ্ব খলিলুর রহমান খছরু সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এখলাছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুদ্দোহা, ইউপি সদস্য লুৎফুর রহমান, সাবেক ইউপি সদস্য জায়েদুল হক মুস্তাকিম অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, ব্যবসায়ী জগলু মিয়া, আতাউর রহমান, কাজী খালেদ বাবু, বুলু মিয়া, লিল মিয়া, মোর্শেদুর রহমান, প্রবাসী দেলোয়ার হোসাইন, ফাহিম আহমদসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির নতুন কমিটির ঘোষণা করা হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য লন্ডন প্রবাসী মো. এমদাদুল হক মাতাব’কে সভাপতি নিবার্চিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. আব্দুল মালিক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনিত সদস্য হিসেবে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এখলাছ মিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মনোনিত সদস্য নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুদ্দোহা। অভিভাবক সদস্য মো. মুর্শিদুর রহমার, শিক্ষক প্রতিনিধি সদস্য মোছা. আছমা বেগম ও সদস্য সচিব মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট