1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।

কুলাউড়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম। তিনি মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র জানায়, মোহাম্মদ আনিসুল ইসলাম ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি চাকরিজীবন শুরু করেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তীতে স্থানীয় সরকার শাখায় অভিযোগ নিষ্পত্তিকারী (অনিক) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রথম কর্মস্থলে যোগদান করেছিলেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর নবাগত এ্যাসিল্যান্ড উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ভূমি সংক্রান্ত সেবা আরও সহজলভ্য ও স্বচ্ছ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় দ্রুত ও ঝামেলামুক্তভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি অফিস গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট